সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
 মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বিষয়ক সচেতনতা কর্মসূচি উদযাপন 

 মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বিষয়ক সচেতনতা কর্মসূচি উদযাপন 

নিজস্ব প্রতিবেদক।।
ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ প্রকল্পের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। ইকোফিশ-২ প্রকল্প প্রতিবছর এই দিনটি উদযাপন করে থাকে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) উখিয়া অফিসে
সচেতনতামূলক এই কর্মসূচির আয়োজন করা হয়।
সুত্রে জানা গেছে, এ বছর সরকার ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে, যার লক্ষ্য ইলিশের উৎপাদন বাড়ানো এবং মাছের প্রজনন বাড়ানোর মাধ্যমে ইলিশের মজুদ সংরক্ষণ করা। এই নিষেধাজ্ঞার সময় মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
এই কর্মসূচিতে ওয়ার্ল্ডফিশের প্রতিনিধি, এলএফসিসি (মৎস্য অবতরণকেন্দ্র ভিত্তিক সহ-ব্যবস্থাপনা কমিটি) সদস্য, মৎস্যজীবী এবং সুনীল প্রহরীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইকোফিশ-২ প্রকল্পের পক্ষ থেকে জানানো হয় যে, এই নিয়ম মেনে চলার মাধ্যমে ইলিশের প্রজননকালীন নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, যা ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে সহায়ক হবে।
ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ প্রকল্পের এই সচেতনতামূলক উদ্যোগটি মা ইলিশ সংরক্ষণে সরকারের আইন মেনে চলার গুরুত্বকে তুলে ধরেছে। মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের নিষেধাজ্ঞা মেনে চলা বাংলাদেশের জন্য একটি সমৃদ্ধ ইলিশ মজুদ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে ইকোফিশ-২ প্রতিনিধিরা আশা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM