বার্তা পরিবেশক।।
ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্প উখিয়া অফিসে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাগরে নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে নৌকার মাঝিদের নিয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে লাইফ জ্যাকেট এবং ফার্স্ট এইড কিট বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকালে উখিয়া অফিসে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ কিভাবে করা যায় এবং সাগরে নিজেদের নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায়, এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণে ওয়ার্ল্ডফিশের প্রতিনিধি, নৌকার মাঝি এবং মালিকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের শেষে ইকোফিশ-২ প্রকল্পের পক্ষ থেকে নৌকার মাঝিদের ৩০টি লাইফ জ্যাকেট এবং নৌকার মালিকদের জন্য ১০টি ফার্স্ট এইড কিট বিতরণ করা হয়।
উল্লেখ্য, ইকোফিশ-২ প্রকল্প গত পাঁচ বছর ধরে উখিয়া অঞ্চলে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য জীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই সময়ে প্রকল্পটি মোট ২৫০টি লাইফ জ্যাকেট এবং ৪৪টি ফার্স্ট এইড কিট বিতরণ করেছে।
এছাড়াও, ইকোফিশ-২ প্রকল্প সুফলভোগীদের বিভিন্ন বিকল্প আয়ের উৎস (AIGA) সম্পর্কিত প্রশিক্ষণ দিয়েছে এবং শীত ও গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করেছে। এই উদ্যোগগুলো মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা পালন করছে। ইকোফিশ-২ প্রকল্পের মাধ্যমে ওয়ার্ল্ডফিশ উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য জীবীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।
Leave a Reply