সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের বাহারছড়া থেকে ফের ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফের বাহারছড়া থেকে ফের ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

বিশেষ প্রতিবেদক।।

টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ।

জানা যায়, মঙ্গলবার (১৪) জুলাই রাত ১০  টার দিকে কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কের উপর থেকে বস্তা ভর্তি এসব ইয়াবা জব্দ করা হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নূর মোহাম্মদ জানান,  তারই নেতৃত্বে ও এসআই শফিউল আলমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিওিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কের পূর্বপাশে ওশান ওয়াচ নামক লেবু বাগানের উত্তরে রাস্তার উপরের চটের বস্তার ভিতরে আবদ্ধ অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, উদ্ধার হওয়া ইয়াবার চালান সম্পর্কে তদন্ত করে ৭ জন মাদক ব্যবসায়ীসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে ঘটনায় জড়িত পলাতক ও অজ্ঞাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই একই এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ স্থানীয় ইউসুফ নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM