সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার কমার্স কলেজের এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সিবিআইইউ

কক্সবাজার কমার্স কলেজের এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সিবিআইইউ

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার কমার্স কলেজের এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সহকারী পরিচালক (প্রমোশন) দরবেশ আলী আরমান, ইংরেজি বিভাগের প্রভাষক আদিল ইলাহী, বিজনেস স্টাডিজ বিভাগের প্রভাষক তাওসিফ আহমেদ ও ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক নাঈমউদ্দিন মাহমুদ।

অর্থনীতি বিভাগের প্রভাষক নার্গিস আক্তার রনির সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক নিয়াজ মোর্শেদ ফিরোজ বক্তব্য রাখেন।

সংবর্ধিত শিক্ষার্থীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে সুন্দর আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM