সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় ২৫ মাঝি, সারেং ও মালিকদের দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন

উখিয়ায় ২৫ মাঝি, সারেং ও মালিকদের দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদদাতা।।
কক্সবাজারের উখিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সাস্টেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট এর আওতায় ”মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি ” বিষয়ক কর্মশালায় ২৫ জন নৌকার মাঝি, সারেং ও মালিককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রবিবার ও সোমবার (৯-১০ ফেব্রুয়ারী) সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত উখিয়া উপজেলাধীন সোনারপাড়া দাখিল মাদ্রাসার হলরুমে এই প্রশিক্ষণ চলে।
দুই দিন ব্যাপী প্রশিক্ষণে রিসোর্স স্পীকার  হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান এবং উপ-প্রকল্প পরিচালক মো: মিজানুর রহমান।
বক্তাগণ মাছের আহরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত মাছের গুণগত ও পরিমাণগত ক্ষতি এবং এই ক্ষতি নিরসনে করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন এবং মৎস্য আইন, বিধি- বিধান নিয়ে আলোচনা করেন। মৎস্য আহরণে জেলেদের দায়িত্বশীলতা, আচরণবিধি এবং অনিয়ন্ত্রিত, অবৈধ ও অগোচর মৎস্য আহরণ নিয়েও এতে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে সমন্বয়কারী ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওবায়দুল হক এবং মেরিন ফিসারিজ অফিসার মোঃ রুবেল শিকদার।
প্রশিক্ষকগণ বলেন ‘প্রতিবছর দেশে প্রায় এক-তৃতীয়াংশ মাছ নষ্ট হয়ে যায়, যার বাজার মূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। দুই দিন ব্যাপি এই প্রশিক্ষণে বিশাল পরিমাণ এই ক্ষতির কারন ও প্রশমন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
প্রশিক্ষণে উপস্থিত জেলেরা এই দুই দিনব্যাপী প্রশিক্ষণ পেয়ে খুবই উপকৃত হয়েছেন এবং একটি মাছও যেন নষ্ট না হয় এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় দায়িত্বশীল আচরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে, মৎস্য সংশ্লিষ্ট সকলের সচেতনতাই এই ক্ষতি কমিয়ে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে সহায়তা করতে পারে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত সকলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM