সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
আওয়ামীলীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে-সালাউদ্দিন আহমদ 

আওয়ামীলীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে-সালাউদ্দিন আহমদ 

একরাম জুয়েল।।

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে আর দাফন হয়েছে ভারতের দিল্লীতে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পৃথিবীর নিকৃষ্টতম এবং জাতিসংঘ স্বীকৃত খুনির নাম শেখ হাসিনা। তিনি নিজেই আওয়ামী লীগকে হত্যা করেছেন। তাঁর কারণেই এ দেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবেনা। দলটি রাজনীতির ইতিহাসে একটি ঘৃণিত নাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজারে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটি উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, নিয়ত যদি সাফ থাকে তাহলে অনতিবিলম্ব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। মানুষ রক্ত দিয়েছে এই দেশে হারানো গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠার জন্য। তারা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য।

 

এদিকে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি সামনে রেখে এই সমাবেশ।

 

কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল সমাবেশে

বক্তব্য রাখেন-বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, হারুনর রশীদ, কক্সবাজারের সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৬ বছরে রাজনীতির মাঠে এত বড় পরিসরে কক্সবাজারে সমাবেশ করার সুযোগ পায়নি বিএনপি। তাই নেতাকর্মীদের মাঝে এই উৎসাহ-উদ্দীপনা অন্তহীন। জেলার ৯ উপজেলার ১৪টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও যোগ দিয়েছেন সমাবেশে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM