সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বাংলাদেশ ফরেস্টার্স অ‍্যাসোসিয়েশন’র চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠিত সভাপতি-সরওয়ার, সাধারণ সম্পাদক-নওশাদ, সাংগঠনিক সম্পাদক-হাবিব

বাংলাদেশ ফরেস্টার্স অ‍্যাসোসিয়েশন’র চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠিত সভাপতি-সরওয়ার, সাধারণ সম্পাদক-নওশাদ, সাংগঠনিক সম্পাদক-হাবিব

সংবাদ বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন
(বিএফএ) এর আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে। এতে সরওয়ার সভাপতি, নওশাদ সাধারণ সম্পাদক ও হাবিব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার চট্টগ্রাম নগরীর এক কনভেনশন হলে সংগঠনের এক বর্ধিত সভা ও ইদফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যা দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলে।
কনক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন ( বিএফএ) এর কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক আমিরুল হাছান, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ন আহবায়ক নাজমুল হাসান, কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ ও আব্দুল মান্নান, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম।
অনুষ্ঠানে ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ ও সদস‍্যের সম্মতিতে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)- এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
বর্ধিত সভায় বিএফএ’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের সম্মতিতে দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শনিবার (৮ মার্চ) বিএফএ’এর আহ্বায়ক ও সদস্য সচিবের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ সরওয়ার জাহানকে সভাপতি, শাহানশাহ নওশাদকে সাধারণ সম্পাদক এবং হাবিবুল হক সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জুয়েল চৌধুরী ও এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শহীদ ফরেস্টার ইউসুফ ও সাজ্জাদুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বক্তারা ফরেস্টার পদে কর্মরতদের নায্য অধিকার ও বৈষম্য নিরসনে নানা আলোচনা করে। স্কেল ও পদোন্নতির জন্য আগামী একমাসের আল্টিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক আমিরুল হাছান। এতোদিন মাঠ পর্যায়ে দুঃখ-ক্ষোভে ফেটে পড়া ফরেস্টাররা এ সিদ্ধান্তে সম্মতি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
বাংলাদেশ ফরেস্টার্স অ‍্যাসোসিয়েশন’র চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠিত সভাপতি-সরওয়ার, সাধারণ সম্পাদক-নওশাদ, সাংগঠনিক সম্পাদক-হাবিব&url=https://coxnewstoday.net/?p=5462" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> বাংলাদেশ ফরেস্টার্স অ‍্যাসোসিয়েশন’র চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠিত সভাপতি-সরওয়ার, সাধারণ সম্পাদক-নওশাদ, সাংগঠনিক সম্পাদক-হাবিব" title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> বাংলাদেশ ফরেস্টার্স অ‍্যাসোসিয়েশন’র চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠিত সভাপতি-সরওয়ার, সাধারণ সম্পাদক-নওশাদ, সাংগঠনিক সম্পাদক-হাবিব" title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM