সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় দেশসেরা খুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির

কুতুবদিয়ায় দেশসেরা খুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির

নাছির উদ্দীন।।

কুতুবদিয়ায় দেশসেরা খুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া কুতুবদিয়ার খুদে ফুটবলারদের জমকালো আয়োজনে সংবর্ধিত করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুতুবদিয়া উপজেলা শাখা।

বুধবার (১২ মার্চ) কুতুবদিয়া হাইস্কুল মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ছাত্রশিবিরের কুতুবদিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইবরাহিমের সভাপতিত্বে ও সেক্রেটরি মো. তানভীরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মো. আবু তালহা, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতি আয়ুব আনসারী।

উপস্থিত ছিলেন – কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ আবু মুছা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহিম নূরী বলেন, দেশ এখনও দুর্নীতিগ্রস্ত, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ নানান রাষ্ট্রীয় অসুখের করাল গ্রাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেশের এমন অবস্থা হতে মুক্তির জন্য বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ তৈরির জন্যে দেশের ছাত্রসমাজের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে মীর মো. আবু তালহা বলেন, দেশের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বয়সে ছোট ফুটবল খেলোয়াড়েরা পারফরম্যান্স দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব অর্জন করেছে; তাদেরকে ছাত্রশিবির সংবর্ধনা দিতে পেরে ধন্য মনে করছে। সংবর্ধনা অনুষ্ঠানে ১৭জন ক্ষুদে ফুটবলার এবং কোচের হাতে ক্রেস্ট ও ঈদের পানজাবি উপহার তুলে দেন অতিথিবৃন্দ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM