সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঈদের নতুন জামা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা

ঈদের নতুন জামা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা

  • একরাম জুয়েল।।

এতিম ও সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্র ৩ শতাধিক নারী পুরুষ ও শিশুর হাতে ঈদের নতুন জামা আর ঈদ সামগ্রী তুলে দিয়েছেন কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন হামীম মুফিজ ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৫ মার্চ ) বিকালে কক্সবাজার সাগর পাড়ের দরিয়া নগর, ঝাউবাগান ও আশপাশ এলাকার ৩ শতাধিক হতদরিদ্র, ছিন্নমুল নারী, পুরুষ ও শিশুদের হাতে উপহার তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠন হামীম মুফিজ ফাউন্ডেশন চেয়ারম্যান জয়নাল আবেদীন।

ঈদ সামগ্রী আর ঈদের নতুন জামা পেয়ে উচ্ছ্বাসিত অসহায় শিশু নাছিমা বেগম (১০) বলেন, বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করে যা আয় করেন তা দিয়ে কোনমতে চলে। ঈদে নতুন পোশাক ও ঈদ সামগ্রী পেয়ে খুবই আনন্দিত। বাবা মারা যাওয়ার পর মায়ের পক্ষে ঈদের নতুন জামা পাওয়াতেও ছিল শঙ্কা। অনেকদিন ধরে তার নতুন কোনো জামা কেনা হয়নি। এবার নতুন জামা ও উপহার পেয়ে আনন্দের শেষ নেই।

ঈদের নতুন জামা আর ঈদ সামগ্রী বিতরণের সময় হামীম মুফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১০ বছর হতদরিদ্র, অসহায় নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে আসছে সংগঠনটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM