সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পন্ন, ৩২ জন উত্তীর্ণ 

কক্সবাজারে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পন্ন, ৩২ জন উত্তীর্ণ 

জুয়েল একরাম।।

কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় প্রাথমিক ভাবে ৩২ জনের নাম ও ফলাফল ঘোষণা করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

শুক্রবার (২৩ মে) জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মো. সাইফউদ্দীন শাহীন।

সুত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সার্বিক নির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এর নিবিড় তত্ত্বাবধানে জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মো. সাইফউদ্দীন শাহীন এবং বোর্ডের অন্যান্য সদস্যরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন, যা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জেলা পুলিশের মুখপাত্র এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৩২ জনের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ৬৮০ জন প্রার্থীর শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। তিনদিনের যাচাই পরীক্ষা শেষে ৩২৭ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিয়োগ কমিটি চূড়ান্ত পর্যায়ে ৩২ জন প্রার্থীকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করেছেন।

এদিকে, চূড়ান্তভাবে মনোনীত হওয়া প্রার্থীরা স্বচ্ছ ও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রদান করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM