সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: স্বামী আটক

পেকুয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: স্বামী আটক

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (১৬জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার টইটং ইউনিয়ের ধনিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী সেলিম উদ্দিনকে (২৭) আটক করেছে পুলিশ।

নিহত নিশাত মনি (২২) কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আব্দু শুক্কুরের মেয়ে ও একই এলাকার সেলিম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। নিশাত এক সন্তানের জননী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আড়াই বছর আগে নিশাত মনির সাথে সেলিম উদ্দিনের বিয়ে হয়। বছরখানেক আগে তারা পেকুয়ায় এসে বাড়ি করে বসবাস করে। গত ছয়মাস ধরে যৌতুকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা চলছে। স্ত্রীকে বিবাহের সময় দেওয়া সব স্বার্ণালংকার সেলিম উদ্দিন বিক্রি করে দেয়। শেষ সম্বল হিসেবে রইলো একজোড়া কানের দুল। যৌতুকের জন্য নিশা মনিকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। শ্বশুর বাড়ি থেকে একাধিক বার যৌতুকের টাকাও দেওয়া হয়েছে স্বামী সেলিম উদ্দিনকে।

সর্বশেষ শুক্রবার সকাল ৭টার দিকে পুনরায় যৌতুকের টাকার জন্য মারধর শুরু করে। নিশাত মনি সকাল ৭টার দিকে নির্যাতনে অসহ্য হয়ে মা হোসনে আরা বেগমকে ফোন করে। মেয়ের মা ও পরিবারের লোকজন বাড়িতে পৌঁছার আগেই স্বামী ও তাঁর এক বন্ধুর শারীরিক অত্যাচারে মারা যান নিশা মনি। পরে তাঁর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছে বলে অপ্রচার চালায় সেলিম উদ্দিন।

নিহত গৃহবধূর মা হোসনে৷ আরা কান্না জর্জরিত কন্ঠে বলেন, নিশাত মনি আমার এক মাত্র মেয়ে, আড়াই বছর আগে সেলিমের সাথে তাঁর বিয়ে হয়। ছয়মাস ধরে যৌতুকের টাকার জন্য নিশাত মনিকে শারীরিক নির্যাতন করে যাচ্ছে সেলিম উদ্দিন। একাধিক বার টাকাও দিয়েছি। যখন যা চেয়েছে সব দিয়েছি। সর্বশেষ শুক্রবার সকালে সেলিম উদ্দিন ও তাঁর এক বন্ধু মিলে আমার মেয়ের উপর শারীরিক নির্যাতন চালায়। তাঁদের মারধরের এক পযার্য়ে নিশাত মনির মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দেওয়া জন্য মুখে বিষ ঢেলে আত্মহত্যা করেছে বলে অপপ্রচাট চালাচ্ছে। আমি আমার মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সেলিম উদ্দিনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা তদন্ত করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM