কক্সবাজারে ২৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ সুফিয়া বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে র্যাব।
আটক সুফিয়া কলাতলী আদর্শ গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কালামের স্ত্রী।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৮ টায় শহরের নতুন বাহারছড়া ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, মহেশখালী থেকে স্পিডবোটে গাঁজা আসছে এমন খবর পেয়ে নতুন বাহারছড়া ৬ নং ঘাট এলাকায় অবস্থান নেয় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মহিলাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মহিলাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply