সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে  ৫০ কোটি টাকার মানহানী মামলা

মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে  ৫০ কোটি টাকার মানহানী মামলা

সিএনটি ডেস্ক।।

অভিনেতা মোশাররফ করিমসহ ৫জনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী ও আইন পেশাকে অসম্মান করায় তার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন কুমিল্লা বারের ১০ আইনজীবী। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ বাদী পক্ষের শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে পিআইবিতে তদন্ত করে আগামী ১৮ ই আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অপর চার বিবাদী হলেন- অভিনেতা জামিল হোসাইন, অভিনেতা ফারুক আহমেদ, পরিচালক আদিবাসি মিজান এবং বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা।
মামলাটি প্রসঙ্গে আইনজীবী রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বৈশাখী টিভিতে ‘হাই প্রেশার-২’ নামের একটি নাটক প্রচার হয়েছিল। সে নাটকে বিভিন্নভাবে আইন পেশাকে অসম্মান ও আইনজীবীদের মানহানি করা হয়েছে। এ জন্য তাদের বিরুদ্ধে আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।
তিনি বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি আমলে নিয়েছেন। আগামী ১৮ আগস্টের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM