সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মোটর সাইকেলে করে পাচারকালে ইয়াবাসহ হ্নীলার মামুন আটক

মোটর সাইকেলে করে পাচারকালে ইয়াবাসহ হ্নীলার মামুন আটক

মুহাম্মদ জুবাইর।।

টেকনাফ সড়কে মোটর সাইকেলের করে অভিনব কায়দায় পাচারকালে বিজিবি জওয়ানেরা ইয়াবা ও মোটর সাইকেলসহ মামুন নামে এক মাদক কারবারীকে আটক করেছে।

সোমবার (১৯জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা তাকে আটক করে।

সুত্র জানায়, হোয়াইক্যং বিওপি চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি মোটর সাইকেল থামানোর জন্য সংকেত দেয়। তখন ধাওয়া করে হ্নীলা আলী আকবর পাড়ার মোঃ মঞ্জুর আলমের পুত্র মোঃ মামুন (২০) কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তখন তার স্বীকারোক্তি মতে মোটর সাইকেল তল্লাশী চালিয়ে তৈলের টাংকির ভেতরে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ১২হাজার ৭শ পিস ইয়াবাসহ মোটর সাইকেল জব্দ করে।

এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও মোটর সাইকেলসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM