সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু 

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু 

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল আমিনের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-আব্দুল আমিনের ছোট বোন রমিদা বেগম (২৮) ও নিকটাত্বীয় হাবিরছড়া এলাকার আব্দুল করিমের ছেলে কলিম উল্লাহ (২৪)।
বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,  রাত ৮টার দিকে বিদ্যুতের খুঁটির মেইন তাঁর ছিড়ে আব্দুল আমিনের বাড়ির টিনে পড়লে বিকট শব্দে তাৎক্ষণিক পুরো বাড়িতে বিদ্যুতের স্পর্শ লেগে যায়। ওই সময় বাড়িতে অবস্থান করা ৭ সদস্যের মধ্যে তিনজন দ্রুত বেরিয়ে পড়ে। আহত ৪ জনের মধ্যে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই যায়েদ হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির টেকনাফ জোনাল অফিসের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM