সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঢেউয়ের ধাক্কায় ধসে পড়েছে রেস্ট হাউজ মাধবি

ঢেউয়ের ধাক্কায় ধসে পড়েছে রেস্ট হাউজ মাধবি

মোহাম্মদ রাসেল।।

প্রবল বর্ষণ ও পুর্ণিমার জোয়ারের পানি অতিমাত্রায় বেড়ে যাওয়ায় সাগরের ঢেউয়ের ধাক্কায় অবশেষে ধসে পড়লো হিমছড়িতে নির্মিত কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ ‘মাধবি’ ভবনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৪ জুলাই) সকাল ১১ টার দিকে রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে।

 

 

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক জানান, সাগরের ঢেউয়ের আঘাতে ধস‍ে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজটি। ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ২০১৭ সালে পরিত্যক্ত ঘোষণা করেছিল জেলা পরিষদ। পরিত্যক্ত ঘোষণার পর নিলামের জন্য প্রক্রিয়া শুরু করে জেলা পরিষদ কর্তৃপক্ষ। প্রক্রিয়া ধীরগতি হওয়ার কারণে ভবনটি ধসে পড়ে সরকারের বহু টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

 

 

এবিষয়ে জানতে জেলা পরিষদের প্রধান নির্বাহী হিল্লাল বিশ্বাসের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ধসে পড়া জেলা পরিষদের রেস্ট হাউস  “মাধবি” ২০০০ সালে নির্মিত হয়। সেখানে ২য় তলায় কয়েকটি রুম রেস্ট হাউস হিসেবে ভাড়া চলতো। ভবনের নিচে ছিল গণচৌশাগার ও রেস্টুরেন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM