মোহাম্মদ রাসেল।।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোঃ বেনজীর আহমেদ ও র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কক্সবাজার সফরে এসেছেন।
রবিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে পৃথক হেলিকপ্টার যোগে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
এ সময় দুই কর্মকর্তাকে স্বাগত জানান পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
সুত্রে জানা গেছে, আইজিপি ডক্টর মোঃ বেনজীর আহমেদ আজ কক্সবাজারের বিভিন্ন পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন। দুপুরে কক্সবাজার পুলিশ অফিসার মেসে পুলিশ কর্মকর্তাদের সাথে কনফারেন্সে মিলিত হন এবং হোটেল সায়মনে রাত্রি যাপন করবেন। রাত ৮ টায় কক্সবাজারে বিভিন্ন কর্মকর্তাদের সাথে কনফারেন্স করবেন। তিনি ২৬ জুলাই উখিয়া এপিবিএন পুলিশ ক্যাম্প এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ২৭ জুলাই সকাল ১০টায় একই হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
Leave a Reply