সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারের নবম উপজেলা হিসাবে অনুমোদন পেলেন “ঈদগাঁও’’

কক্সবাজারের নবম উপজেলা হিসাবে অনুমোদন পেলেন “ঈদগাঁও’’

 
বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার জেলার নবম উপজেলা হিসাবে ‘ঈদগাঁও’ কে অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’র
১১৭ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সুত্রে জানা গেছে, বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীপরিষদের সভা কক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ‘নিকার’ ভার্চুয়াল আলোচনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যতালিকায় দেশের বিভিন্ন এলাকার ৮ টি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে ঈদগাহ’কে উপজেলায় রূপান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনায় এক নম্বরে রাখা হয়েছিল।
সোমবার অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন হচ্ছে- ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী। প্রায় এক লক্ষ ২৫ হাজার জনসাধারণ নিয়ে ঈদগাঁও কক্সবাজার জেলার নবম প্রশানিক নতুন উপজেলা হিসাবে অনুমোদন পেলো।
এবিষয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আমার প্রথম স্বপ্ন ছিলো- ঈদগাঁওকে উপজেলায় রূপান্তর করা। আজ তা অনুমোদন হলো। ঈদগাঁও এখন হয়ে যাবে বাংলাদেশের অন্যতম উপজেলা শহর। এখানকার লবনচাষিদের সুবিধার্থে ঈদগাঁও হবে লবনের হেড কোয়ার্টার। পূর্ব ঘোষনা মতে ঈদগাঁওকে বানিজ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। ঈদগাঁও উপজেলা বাস্তবায়নে যারা আন্তরিকভাবে সহযোগীতা ও কষ্ট করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে নবপ্রতিষ্ঠিত ঈদগাঁও উপজেলা বাসিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM