কক্সবাজার শহরে কঠোর লকডাউনকে সফল করতে জনসচেতনতায় এবার মাঠে নেমেছে বাংলাদেশ স্কাউটস ও রোভার স্কাউটস কক্সবাজার জেলা শাখা।
উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক তপন কুমার শর্মা জানান, বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলার সভাপতি মহোদয়ের নির্দেশে কঠোর লকডাউন কর্মসূচি বাস্তবায়নে সরকারের দেয়া বিধিনিষেধ সফল করার লক্ষে জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা তৈরিতে বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা ও জেলা রোভার স্কাউটসদের সাথে নিয়ে মাঠে নেমেছি।
এসময় আরো দায়িত্ব পালন করেন, জেলা স্কাউট লিডার ফরিদুল আলম ও সিনিয়র রোভারমেট তামজিমুল ইসলামসহ কক্সবাজার ডিসি কলেজ ও কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের স্কাউট ও রোভার সদস্যবৃন্দ। সকাল থেকে একটানা অতিবৃষ্টিতে স্কাউটস সদস্যরা যাদের মাস্ক নেই, তাদের মাস্ক বিতরণ করতেও দেখা গেছে।
দায়িত্ব পালনকালীন সময়ে বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান স্কাউটস ও রোভার স্কাউটসদের সাথে সাস্থ্য সুরক্ষা ও সচেতনতা তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করতে দেখা যায়।
এদিকে, এর আগে গত ৬ জুলাই উখিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দীন আহমেদের নির্দেশে উখিয়ায় উপজেলায় মাঠে নেমেছিল বাংলাদেশ স্কাউটস উখিয়া উপজেলা শাখা।
Leave a Reply