সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

শাহীন শাহ।।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নতুন ও আধুনিক বহুতল ভবন নির্মাণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। লে-আউট প্রদানের মধ্য দিয়ে এই নির্মাণ কাজের সূচনা করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সমিতির পুরাতন ভবন সংলগ্ন স্থানে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ বহুতল ভবনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. আখতার উদ্দিন হেলালী, সাবেক সভাপতি ছৈয়দ আলম, সহ-সভাপতি আব্দুল বারি ও মো. আব্দুল্লাহ, তিনবারের সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন খান এবং অ্যাডভোকেট  ফয়সাল মোশাররফ ও মো. ইসমাইলসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দরা বলেন, দিন দিন আইনজীবীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান অবকাঠামোতে চাপ সৃষ্টি হচ্ছে। এ বাস্তবতায় আধুনিক ও বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভবনটি নির্মিত হলে বিচারপ্রার্থী ও আইনজীবীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM