সোমবার, ০১ Jun ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে পাহাড় ধ্বসের ঘটনাঃ নিহত-৬, আহত-৭

কক্সবাজারে পাহাড় ধ্বসের ঘটনাঃ নিহত-৬, আহত-৭

একরাম জুয়েল।।
কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এতে ৫ রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ৭ জন। এছাড়া, মহেশখালীতে নিহত হয়েছে আরো একজন।
নিহতেরা হলেন, একই ক্যাম্পের জি-৩৭ ব্লকের শাহ আলমের স্ত্রী নুর বাহার ও তার ছোট শিশু শফিউল আলম এবং জি-৩৮ ব্লকের ইউচুপের স্ত্রী দীল বাহার ও তার দুই শিশু আবদুর রহমান মুন্না ও আয়েশা ছিদ্দিকা।
মঙ্গলবার ২৭ জুলাই দুপুরে উখিয়ার বালুখালীর ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসের এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, গতকাল থেকে একটানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের এ ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছে ২ জন নারী ও ৩ জন শিশু। এতে আহত হয়েছে কমপক্ষে আরো ৭ জন রোহিঙ্গা।
তাছাড়া,পৃথক পাহাড় ধসে মহেশখালীতেও একজন নিহত হয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোহা নয়ন জানান, একটানা বৃষ্টিতে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ডুবে গেছে। পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়েছে। নিহতদের উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যাও কম নয়। এদেরকে চিকিৎসার আওতায় আনা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM