সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
প্রেমিকার দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলায় এক এপিবিএন সদস্য আটক  

প্রেমিকার দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলায় এক এপিবিএন সদস্য আটক  

এমরান জাহিদ।।

কক্সবাজারের উখিয়ায় প্রেমিকার দায়ের করা ধর্ষণের চেষ্টা মামলায় মো. ফরহাদ নামে ১৪ এপিবিএন এর এক কনস্টেবলকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

মো.ফরহাদ উখিয়ায় কর্মরত ১৪ এপিবিএন এর কনস্টেবল।

শনিবার (৩১ জুলাই) রাত ৮টায় তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়।এর আগে শনিবার দুপুরে তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় মামলাটি লিপিবদ্ধ হয়।

থানা সূত্রে জানা গেছে, মো. ফরহাদের সাথে ফেসবুকে উখিয়ার এক নারীর পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই নারীই কনস্টেবল ফরহাদের বিরুদ্ধে উখিয়া থানায় ধর্ষণের চেষ্টা মামলা করে। মামলাটি আমলে নিয়েই ফরহাদকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠায় উখিয়া থানা পুলিশ।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, ধর্ষণের চেষ্টা মামলায় ১৪ এপিবিএন এর এক সদস্যকে আটক করে আদালতে প্রেরণ করে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালত  তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM