মুহাম্মদ জুবাইর।।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল আদর্শ গ্রামের মোঃ বাবুল (২৭) নামের এক জেলে। রবিবার (১আগস্ট) ভোররাত থেকে নিখোঁজ হয়ে প্রায় ২৮ ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মোঃ বাবুল টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেংগুরবিল আদর্শ গ্রাম এলাকার মৃত আবদুল গফুরের পুত্র।
সোমবার (২ আগস্ট) সকালের দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, রবিবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন লম্বরী নৌঘাট দিয়ে একই এলাকার নুর মোহাম্মদ এর মালিকানাধীন ডিঙ্গী নৌকা দিয়ে সাগরে ৬ মাঝি মাল্লাসহ মৎস্য শিকার করতে যায়। এক সময় ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবিয়ে গেলে ৫ জেলে সাঁতরিয়ে উপকূলে আসলেও নিখোঁজ হয় মোঃ বাবুল।
নিহত বাবুলের ভাই মোঃ ইলিয়াস বলেন, পরদিন বাহারছড়া সাগর উপকুল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply