মুহাম্মদ জুবাইর।।
টেকনাফ মডেল থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকা, ৫ ভরি ১১ আনা স্বর্ণ ও মাদক কারবারে ব্যবহৃত ২ টি মোবাইল সেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
আটক মাদক কারবারীরা হলেন -টেকনাফ উপজেলাধীন সদর ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কালু মিয়ার পুত্র মোঃ হোসেন (৪০) এবং একই এলাকার মোঃ হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৩৬)।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩ দিকে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন মালামালসহ ২ ইয়াবা কারবারীকে আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply