সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন-এমপি আশেক 

কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন-এমপি আশেক 

 কাইছার সিকদার।।
ঘূর্ণিঝড় ইয়েস ও পরবর্তীতে জোয়ারের পানিতে দুই মাসের মাথায় টানা বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে পুনরায় সাগরের পানিতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও প্লাবিত এলাকা পরিদর্শনে কুতুবদিয়া আসেন কক্সবাজার-২ আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক৷
সোমবার (২আগষ্ট) বেলা ২টায় তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে কুতুবদিয়া বেড়িবাঁধ পরিদর্শনে যান৷
টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন৷
এতে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, খুব দ্রুত সময়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের ব্যবস্থা করছি। আগামী এক সপ্তাহের মধ্যেই এই কাজ শুরু হতে পারে৷ প্রাথমিকভাবে প্লাবন ঠেকাতে হবে আর যেন লোকালয়ে পানি না আসে, পরবর্তীতে সুপরিকল্পিত ও সুপারডাইক আকারে এই বেড়িবাঁধ নির্মাণ করা হবে৷ মূলতঃ ১৯৯১ সালে ঘূর্ণিঝড় পরবর্তী বেড়িবাঁধের কোন উন্নয়ন হয়নি বলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ১৯৯৬ সাল পরবর্তী শেখ হাসিনা সরকার বেড়িবাঁধ উন্নয়নের কাজে হাতদেন এবং ভবিষ্যতে একটি মজবুত সুরক্ষিত বেড়িবাঁধ পাবে কুতুবদিয়াবাসি৷ কাজের গুনগত মান ভাল রাখার জন্য উপস্থিত পাণি উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও টিকাদারকে তাগিদ দেন তিনি৷ ২০২২সালের মধ্যে অবশ্যই কুতুবদিয়ার মানুষ বিদ্যুতের আলোর ঝলকানি দেখতে পাবে। এখানে বরফকল সহ বিভিন্ন ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে উঠবে৷
এসময় উপস্থিত ছিলেন- কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বিকম, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর হায়দার, পিআইও খোকন চন্দ্র দাস, উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহে, আলী আঃ ডেইল ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার,  বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু,  উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকী, যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন, শ্রমিকলীগ নেতা এসএম মোজাম্মেল, সাবেক ছাত্রনেতা শাহেদ কুতুবী, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন, যুগ্ন সাধারণ সম্পাদক তারেক আজিজ কুতুবী সহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷
বিকাল ৩ টায় তিনি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সভায়ও প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান করোনা মহামারী নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য বিনামূল্যে টিকা নিশ্চিত করেছেন। আগামী ৭ আগস্ট থেকে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে দেওয়া শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে গুরুত্বসহকারে কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার নুরেজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এছাড়া, বিকাল ৪ টায় তিনি উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে উপজেলা পরিষদের সভা কক্ষে মতবিনিময় করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুতুবদিয়াকে সুরক্ষিত রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার নুরেজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা বিকম, চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটন, সৈয়দ আহমদ চৌধুরী, চেয়ারম্যান আকতার কামাল, কৈয়ারবিল এর চেয়ারম্যান সৈয়দ আহমদ ও চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM