সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সালাহ্উদ্দিন সিআইপি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন – সংবাদ সম্মেলনে লায়ন মুজিব

সালাহ্উদ্দিন সিআইপি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন – সংবাদ সম্মেলনে লায়ন মুজিব

বিশেষ প্রতিবেদক।। 

কক্সবাজার ইটারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন সালাহ্উদ্দিন আহমদ সিআইপি। প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে বিশ্ববিদ্যালয় দখল করে একাডেমিক, আর্থিক এবং প্রশাসনিক অনিয়মের মাধ্যমেই জেলার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়কে  ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন তিনি।

সোমবার (২আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্ট অফিস থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন দাবি করেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি লায়ন মুজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে  লায়ন মুজিবুর রহমান বলেন, আবেদনপত্র ও ইউজিসির তদন্ত টিমের রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং একই বছরের ৬ অক্টোবর ইউজিসি থেকে লায়ন মো: মুজিবুর রহমানকে প্রতিষ্ঠাতা উল্লেখ করে তার কাছেই বিশ্ববিদ্যালয় অনুমোদনের চিঠি পাঠানো হয়। এরপর গত ৭ বছর যাবত শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি থেকে লায়ন মো. মুজিবুর রহমানকে প্রতিষ্ঠাতা সম্বোধন করে বিভিন্ন সময়ে পত্র আদান-প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাক্কালে ২০১৩ সালে ইউজিসির তদন্ত প্রতিবেদন, প্রপোজাল বুক, ট্রাস্ট ডিড এবং শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির বিভিন্ন নথিপত্রে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হিসেবে লায়ন মো. মুজিবুর রহমানের নাম সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এরপরও ২০২০ সালের ২ জুন করোনা মহামারির সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালে মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখল করেছেন সালাহউদ্দিন আহমেদ ও তার সাঙ্গপাঙ্গরা।

সংবাদ সম্মেলনে লায়ন মো. মুজিবুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে ইউজিসির একটি পরিদর্শক দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও তদন্ত করে নানা অনিয়মের কারণে বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সুপারিশ করেছে। ইউজিসির পরিদর্শক দলের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়টিতে বৈধ কোনো উপাচার্য ও উপ-উপাচার্য নেই। যারা পাঠদান করেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ভাড়া করা ভবনে চলে কার্যক্রম। সেখানে উচ্চশিক্ষা ও গবেষণার অনুকূল কোনো পরিবেশ নেই। কক্সবাজার অঞ্চলের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেক্রেটারি লায়ন মো. মুজিবুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM