সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ভারুয়াখালীর কিশোর গ্যাং সদস্য হাবিব পুলিশের অভিযানে  আটক

ভারুয়াখালীর কিশোর গ্যাং সদস্য হাবিব পুলিশের অভিযানে  আটক

একরাম জুয়েল।।

কক্সবাজার সদর মডেল থানার অভিযানে ভারুয়াখালীর কিশোর গ্যাং সদস্য হাবিবকে আটক করেছে পুলিশ। সম্প্রতি ইউনিয়নের গুচ্ছ গ্রামের মো: শাহেদ নামের এক যুবককে কিরিচ দিয়ে কুপানোর ঘটনার মুলনায়ক আটক এই হাবিব।

 

সোমবার (২ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আলমগীরের নেতৃত্বে তাকে আটক করা হয়।

আটক কিশোর ওই এলাকার মনছুরের পুত্র হাবিব উল্লাহ।

স্থানীয় সুত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক্কু সওদাগরের মুদির দোকানে সৃষ্ট ঘটনায় যুবক সাহেদকে কিচির দিয়ে আঘাত করে কিশোর হাবিব সহ ও সহযোগীরা। পরে এই ঘটনায় থানায় মামলা হলে পলাতক হন মামলার আসামীরা। ঘটনার কিছুদিন যেতে না যেতে আসামীরা এলাকায় প্রকাশ্য হলে স্থানীয়দের নজরে আসে। সেই সুযোগে পুলিশ খবর পেয়ে অভিযানে যায়। সেখানে অভিযান চালিয়ে  কিশোর গ্যাং সদস্য হাবিব উল্লাহকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস আটকের সত্যতা স্বীকার করে বলেন,  ভারুয়াখালীতে কিরিচ দিয়ে কুপিয়ে একজনকে আহত করার ঘটনায় আটক কিশোর সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উক্ত মামলায় হাবিব নামের এক কিশোরকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM