সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
খরুলিয়ার চাঞ্চল্যকর মোর্শেদ হত্যা মামলার প্রধান আসামি কফিল গ্রেফতার

খরুলিয়ার চাঞ্চল্যকর মোর্শেদ হত্যা মামলার প্রধান আসামি কফিল গ্রেফতার

একরাম জুয়েল।।

কক্সবাজার সদরের খরুলিয়ায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোর্শেদ কামাল নামে এক যুবককে হত্যা করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি কফিল উদ্দিনকে (১৫) রামু জোয়ারিয়া নালা এলাকা থেকে জনতা ধৃত করে থানা পুলিশে সোপর্দ করে।

মঙ্গলবার (৩ আগস্ট) ভোর রাতে  জোয়ারিয়ানালা থেকে স্থানীয় জনতা ধরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

গ্রেফতারকৃত কফিল উদ্দিন ঝিলংজার ৮ নং ওয়ার্ডের খরুলিয়ার কোনারপাড়া গ্রামের গরু ব্যবসায়ী ফরিদের ছেলে।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, খরুলিয়া ঘাটপাড়া এলাকার সৈয়দ আলমের পুত্র মোর্শেদ কামাল হত্যাকান্ডের প্রধান আসামী কফিল উদ্দিন গভীর রাতে চট্টগ্রাম থেকে ট্রাকযোগে কক্সবাজার আসার এমন খবর পায় স্থানীয় ট্রাক চালক নুরুল আজিম। এসময় আজিমসহ আরোও কয়েকজন যুবক মহাসড়কের জোয়ারিয়ানালা থেকে তাকে ধরে খরুলিয়া বাজারে নিয়ে আসেন বলে জানা গেছে।

পরে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গীয়াসকে ফোন দিলে এস আই ফরিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে হত্যা মামলার প্রধান আসামী কফিলকে পুলিশের হাতে সোপর্দ করে জনতা।

প্রসঙ্গত, গত ২৬ জুন বিকেলে কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়া এলাকায় কফিল উদ্দিন ও মোর্শেদ কামালের মধ্যে  কথা কাটাকাটি হয়। এসময় একে অন্যজনকে ইয়াবা কারবারি বলে তিরস্কার করলে ক্ষুব্ধ হয়ে মোর্শেদ কামালের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কফিল উদ্দীন। এতে গুরুতর জখমপ্রাপ্ত মোর্শেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ডুলাহাজারা পর্যন্ত গেলে গাড়িতে মোর্শেদ কামালের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত মোর্শেদ কামালের মা মোস্তফা বেগম বাদী হয়ে কফিল উদ্দিনকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM