সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ইয়াবাসহ এক যুবক আটক

টেকনাফে ইয়াবাসহ এক যুবক আটক

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফ থানাধীন হােয়াইক্যং উনচিপ্রাং বাজার এলাকায়  অভিযান চালিয়ে  ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।
আটক আসামী জামাল উদ্দিন (২০) টেকনাফের
হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের আলী আকবর পাড়া এলাকার মকবুল আহম্মেদের ছেলে।
মঙ্গলবার ৩ আগষ্ট বিকাল সাড়ে ৪ টার দিকে হােয়াইক্যং উনচিপ্রাং বাজার এলাকায়  অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
র‌্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, গােপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হােয়াইক্যং ইউপিস্থ উনচিপ্রাং বাজার সংলগ্ন উনচিপ্রাং বিজিবি ক্যাম্পগামী রাস্তার মাথায় কক্সবাজার-টেকনাফ পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে
অবস্থান করছে এক মাদক ব্যবসায়ী। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর  একটি চৌকস আভিযানিক দল ৩ আগষ্ট বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটিকায় উপরােক্ত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জামাল
উদ্দিন (২০) নামের ওই যুবককে আটক করা হয়। একই সাথে,  ঐসময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 র‌্যাব-১৫ সিনিঃ সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মােহাম্মদ শেখ সাদী জানান, অভিযানে ধৃত আসামী জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM