সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে  মোছলেহ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে  মোছলেহ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিবেদক।
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার দুই শতাধিক অসহায় ও দুঃস্হ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোছলেহ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।
শুক্রবার (৬ আগস্ট) জুমার নামাজের পর থেকে শহরের বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, ফাউন্ডেশনের সদস্য তারেক উদ্দিন চৌধুরী ও রাহাত উদ্দিন চৌধুরী এবং কক্সবাজার জেলা মডেল কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বাচ্চু ও মোঃ রিয়াজ মোরশেদ, জেলা সদস্য নুরুল আলম, লারপাড়া হযরত খলিফা ওমর (রাঃ) জামে মসজিদের খতিব মওলানা ঈসমাইল আনছারী প্রমুখ।
মোছলেহ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী বলেন, একটানা লকডাউনে কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্ববোধ করছি। ফাউন্ডেশনের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সমাজের বিত্তবান শ্রেণীর মানুষদের ও অসহায়-দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। এসময় তিনি মরহুম পিতা আলহাজ্ব মোছলেহ উদ্দিন চৌধুরীর জন্য অসহায়-দুঃস্থ মানুষগুলোর কাছে দোয়া কামনা করেন।
এদিকে, কক্সবাজার শহরের লাহারপাড়া, দক্ষিণ রুমালিয়ার ছড়া, শহরের প্রধান সড়ক, কলেজ গেইট, এসএম পাড়া সহ বিভিন্ন জায়গায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ খাদ্য সামগ্রী পেয়ে অসহায়-দুঃস্থ মানুষগুলো খুশি হয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM