সোমবার, ০১ Jun ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের কানজরপাড়া উচ্চ বিদ্যালয়ে  এসাইনমেন্টে ফি আদায়ের অভিযোগ

টেকনাফের কানজরপাড়া উচ্চ বিদ্যালয়ে  এসাইনমেন্টে ফি আদায়ের অভিযোগ

বিশেষ প্রতিবেদক।।
সরকারীভাবে এসাইনমেন্ট বাবদ কোন ধরনের ফি না নিতে নির্দেশনা দেওয়া থাকলেও টেকনাফের হোয়াইক্যং কানজরপাড়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর চলমান এসাইনমেন্টে ফি আদায়ের অভিযোগ উঠেছে। প্রতি এসাইনমেন্ট বাবদ ৩০ টাকা করে আদায় করা হচ্ছে বলে জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) দুপুরে কানজরপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, দশম শ্রেণীর চলমান এসাইনমেন্ট গ্রহণের সময় অতিরিক্ত ফি এবং করোনা কালীন স্কুল বন্ধ থাকায় একসাথে ৫ মাসের ফি ৬২০ টাকা জোরপুর্বক আদায় করা হচ্ছে। টাকা না দিলে এসাইনমেন্ট গ্রহণ করছে না স্কুল কর্তৃপক্ষ, এমন অভিযোগ তুলেছেন তারা। দশম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থী থেকে প্রধান শিক্ষক এ অতিরিক্ত ফি আদায় করে চলেছে বলে জানান তারা। দুপুরে এসাইনমেন্ট জমা না দিয়ে বিক্ষোভ করেন ৩০/৪০ জন শিক্ষার্থী। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, এসাইনমেন্টের কাভারপেইজ ডাউনলোড করে বিতরণ করতে খরচ যা পড়ে, তাই আমরা নিচ্ছি।লকডাউনকালীন ৫ মাসের বকেয়া বেতন আদায়ের বিষয়টি অস্বীকার করেন তিনি। স্কুল পরিচালনা কমিটি এ বিষয়ে ডাকলে তার জবাব দেবেন বলে জানান তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহমান বলেন, এসাইনমেন্ট বাবদ কিছু টাকা আদায় করা হচ্ছে। একই সাথে গত ৫ মাসের বকেয়া বেতনও নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের টাকা আদায়ের সেই রিসিটতো দিচ্ছি। বকেয়া বেতন আদায় করতে গিয়ে এ ঝামেলা তৈরি হচ্ছে। বকেয়া বেতন আদায় না করতে সরকারী নির্দেশনা থাকলে প্রয়োজনে টাকা ফেরত দেওয়ার কথা জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM