টেকনাফের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৯হাজার ৯৫০পিস ইয়াবা নিয়ে পিতা-পুত্রসহ ৪ জনকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- টেকনাফের ফুলের ডেইল জাদি পাড়ার মৃত ইসলাম মিয়ার পুত্র ছৈয়দ আকবর (৪০), পশ্চিম সিকদার পাড়ার মৃত আব্দুল জব্বারের পুত্র জাফর আলম (৪৩), তার পুত্র পারভেজ (১৯) ও নাটমোরা পাড়ার মৃত কাদের হোছনের পুত্র সাইফুল ইসলাম।
১০ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে অভিযানে যায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগটি তল্লাশী করে ৯হাজার ৯৫০পিস ইয়াবা পাওয়া যায়।ধৃত ৪ জনকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Leave a Reply