টেকনাফে কোস্টগার্ড সদস্যরা টেকনাফ পৌর এলাকার দক্ষিণ জালিয়াপাড়ায় একটি ঘরে অভিযান চালিয়ে বাথরুমের সিলিংয়ের ভেতর অভিনব কায়দায় মজুদ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
১২ আগষ্ট রাত ১০টার দিকে কোস্টগার্ড টেকনাফ বিসিজি স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়।
আটক মোঃ আব্দুস শুক্কুর (৪৫) টেকনাফ পৌর এলাকার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র।
সুত্র জানায়, মাদক মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর এলাকার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র মোঃ আব্দুস শুক্কুর (৪৫) এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ঘরের বাথরুমের সিলিং এর ভেতর মজুদ করে রাখা ২হাজার ৭শ পিস ইয়াবা সহ মোঃ আব্দুস শুক্কুরকে আটক করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এম আব্দুর রউফ জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply