টেকনাফের হ্নীলায় জানাজা পড়ে ফেরার পথে প্রধান সড়কে বেপরোয়া টমটমের ধাক্কায় ১ মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে অপরজন মুর্মূষাবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
মোটরসাইকেল চালক রঙ্গিখালী মতু পাড়ার মৃত মোহাম্মদ হোছনের পুত্র আব্বাস উদ্দিন ড্রাইভার (৪২) মারা যায়। ঘটনায় আহত হয় মোটরসাইকেল আরোহী মরহুম হাজী আবুল কাশেমের পুত্র নুরুল কবির (৩৬)।
শনিবার (১৪ আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ব্রীজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় আবুল হোছনের দাফন কাজ শেষ করে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে লেদা ব্রীজের দক্ষিণ পাশে পৌঁছলে মোটর সাইকেল টিকে একটি টমটম ধাক্কা দেয়। এতে মোটর
সাইকেল চালক ও আরোহী সড়কে পড়ে যায়। এসময় টমটমের পেছনে থাকা একটি ট্রাক সড়কে তাদের উপর চাপা দেয়। তখন সড়কের পাশে উপস্থিত লোকজন মোটরসাইকেলের দুইজনকে দ্রুত উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। মুমূর্ষ নুরুল কবিরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
হ্নীলা ৮নং ওয়ার্ড ইউপি মেম্বার নুরুল হুদা জানান, আমার চাচার দাফন শেষ করে ফেরার পথে টমটমের ধাক্কা ও ট্রাক চাপায় এই দূঘর্টনা ঘটে। এতে আমার ভাইয়ের ব্রীকফিল্ডের গাড়ি চালক ৪ সন্তানের জনক আব্বাস উদ্দিন মারা গেছে এবং আমার ভাই নুরুল কবিরকে অজ্ঞান অবস্থায় কক্সবাজার রেফার করা হয়েছে।
Leave a Reply