সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়া উপজেলা আ’লীগের ৩২ বছরের সভাপতি ছৈয়দ আহমদ কুতুবীর ইন্তেকাল 

কুতুবদিয়া উপজেলা আ’লীগের ৩২ বছরের সভাপতি ছৈয়দ আহমদ কুতুবীর ইন্তেকাল 

মো.শাহাদত হোছাইন।।
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লেমশীখালী ইউনিয়ন পরিষদ এর প্রতিষ্ঠাতা চারবারের নির্বাচিত  চেয়ারম্যান, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ এর প্রায় ৩২ বছর দায়িত্ব পালনকারী সভাপতি ও ৪ বছরের সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামী লীগ এর উপদেষ্ঠা পরিষদের সদস্য ছৈয়দ আহমদ কুতুবী প্রকাশ ‘ছৈয়দ চেয়ারম্যান’ মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার (১৭ আগষ্ট) সকাল পৌনে ১১ টায় তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মরহুমের ছেলে লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো.রেজাউল করিম জানান, বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান। আছরের নামাজের পর (৬টার সময়) গাইনেকাটা পারিবারিক কবরস্থান মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। গতকালও ক্ষমা প্রার্থনা করে হাসপাতালে চিকিৎসাধীন বাবার পক্ষে কক্সসবাজার জেলাবাসী সহ সকল শুভা-
কাঙ্ক্ষীদের মনে কোন প্রকার জানা ও অজানা কারণে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। একই সাথে রোগ মুক্তির জন্যও দোয়া কামনা করেছিলেন।
এদিকে, পোঁড়খাওয়া এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ কুতুবদিয়ার সর্বত্রে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM