সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবি সাংসদ কমলের

বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবি সাংসদ কমলের

 

মোঃনুরুল হক সিকদার।।

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছে তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় দেশ কলঙ্কমুক্ত হবে না।

১৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মাঠে নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যারা শহীদ হয়েছেন তাঁদের স্মরণে খতমে কোরআন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার সঙ্গে জড়িতদের বিচার করেছে, অনেক খুনি এখনও দেশের বাইরে রয়েছে। আমি দাবি করব, এসব খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করা হোক।’
বঙ্গবন্ধু মানে বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু মানুষের সাহায্য করেছেন, মানুষের উপকার করেছেন, এরই মাধ্যমে তিনি নেতা হয়ে উঠেছে। এর জন্য তাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে বলে বক্তব্যে তুলে ধরেন সাংসদ কমল।

তিনি বলেন, ‘পঁচাত্তরে জঘন্যতম ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। অনেক রাজনীতিবিদ কে হত্যা করা হয়েছে, তবে এ ধরনের নিঃসংশ হত্যাকাণ্ড আর হয়নি। যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, এই হত্যা করেছেন যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে বিশ্বাস করে না তারা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অঃ) ফোরকান আহমেদ, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল,কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি সহ আরো অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM