সোমবার, ০১ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার 

কুতুবদিয়ায় নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার 

কাইসার সিকদার।।
কুতুবদিয়ায় নিখোঁজ হওয়া শিশু শাহনেওয়াজ (৭) এর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত শিশু দক্ষিণ ধূরুং ইউনিয়নের কুতুব শরীফ দরবার এলাকার সিকদার পাড়ার তৌহিদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় শিশুটি নিখোঁজ হয় এবং শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর পিতা তৌহিদ জানান, স্থানীয় পূর্ব চর ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেনীর পড়ুয়া সাত বছরের ছেলে শাহনেওয়াজ বৃহস্পতিবার সকাল ১১ টায় খেলতে যায়। তখন থেকে শাহনেওয়াজকে বাড়ীতে না দেখে তার বাবা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। অনেক খোঁজা খুঁজির পরে তার সন্ধানে সন্ধ্যায় মাইক নিয়ে প্রচার করেন। শুক্রবার ভোরে বাড়ীর পাশের পুকুরে অর্ধ ডুবন্ত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM