সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির অনুমোদন -সভাপতি তসলিমা চৌধুরী

কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির অনুমোদন -সভাপতি তসলিমা চৌধুরী

 

কাইছার সিকদার।।

কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনিত হলেন কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী তসলিমা চৌধুরী।

মঙ্গলবার (১৭ আগস্ট ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম বিদ্যালয়ের পরিদর্শক ডা.বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এডহক কমিটির মেয়াদ ৬ মাস পর্যন্ত। তবে সংবিধান সংবিধি-২০১৯ এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চ্যান্সেলর এ মনোনয়ন যেকোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

এদিকে, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কক্সবাজার জেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী তসলিমা চৌধুরীকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসীরা অনেক ধন্যবাদ জানান।

সদস্য সচিব কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি আলহাজ্ব বেলালুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি প্রদীপ কুমার পাল।

উল্লেখ্য, তিনি কুতুবদিয়ার ইতিহাসে প্রথম মহিলা যিনি এই এডহক কমিটির সভাপতি মনোনিত হয়েছেন৷ এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে শেখ হাসিনার উদ্যোগ বাস্তবে রূপান্তর হয়েছে বলে ধারণা করেন সচেতন মহল৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM