সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় একদিনে ৩ জনের মৃত্যু

কুতুবদিয়ায় একদিনে ৩ জনের মৃত্যু

কাইছার সিকদার।।
কুতুবদিয়ায় একদিনে কয়েক ঘন্টার ব্যবধানে ৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বড়ঘোপে দু‘টি ও আলী আকবর ডেইলে একটি পৃথক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বড়ঘোপ মাতবর পাড়ার আজাদ মিস্ত্রির মেয়ে তুচ্ছ ঘটনায় গলায় ওড়না বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে। ময়না তদন্তের জন্য তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
এদিকে, একই ইউনিয়নের বদাইয়া পাড়ায় সকাল ৯টার দিকে রাজুর দেড় বছর বয়সী শিশু পুত্র রাফি পুকুরে ডুবে মারা যায়।
অপরদিকে, ১ টার সময় আলী আকবর ডেইল তাবালের চর আব্দু সালামের পুত্র নুর আলম (৪৫) ছোট ছেলের সাথে রাগ করে বিষপান করলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে স্টোমাক ওয়াশ করার পর মৃত্যু হয়।
কুতুবদিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, বিষপান ও গলায় ওড়না  দিয়ে আত্মহত্যার লাশ দু‘টির হাসপাতালে খোঁজ নেন। পরবর্তী ব্যবস্থার জন্য  ময়না তদন্তের প্রক্রিয়া চলছে এবং ২টি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM