কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের উখিয়ার সোনারপাড়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার নবাগত শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে তিনি মাদ্রাসায় পৌঁছেন। এসময় সোনারপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা নবাগত জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।
সুত্রে জানা গেছে, নবাগত জেলা শিক্ষা অফিসার হিসাবে তিনি প্রথমবারের মতো উখিয়া উপজেলার দাখিল মাদ্রাসা ও মাধ্যমিক স্কুল পরিদর্শনে যান।
যাওয়ার পথে প্রথমেই সোনারপাড়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন। মাদ্রাসার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে বৈঠক করেন এবং করোনাকালীন ক্লাস ও মাদ্রাসা পরিচালনার জন্য বিভিন্ন পরামর্শ দেন। শেষে মাদ্রাসার পাঠদান, পরিস্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন পরিদর্শন বইতে স্বাক্ষর প্রদান করেন তিনি। এরপর সাড়ে ১১ টার দিকে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন তিনি। উখিয়া উপজেলার আরো কয়েকটি দাখিল মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করার কথা রয়েছে বলে জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।
Leave a Reply