কক্সবাজারের উখিয়ায় এই নারী হিসেবে প্রথম পিএইচডি ডিগ্রী অর্জন করেছে রেশমা আকতার।
তিনি উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক মুজিবের বড় ভাই প্রয়াত ইদ্রিস আহমদের মেয়ে।
রেশমা আকতার উখিয়ার প্রথম নারীদের মধ্যে পিএইচডি ডিগ্রী অর্জনকারী। তিনি বঙ্গমাতা মহিলা কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ১ম শ্রেনীতে ১ম স্থান ও জাপানের বিখ্যাত মনবুশো স্কলারশীপ নিয়ে Toyohashi University থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
তিনি ফ্রান্সের বিখ্যাত বিশ্ববিদ্যালয় University of Toulouse থেকে Class Distribution Ingluence and Evaluation In Deep learning Application to Cancer Detection on Histolagical images বিষয়ে গবেষনা করে PHD ডিগ্রী অর্জনকারী।
কর্মময় জীবনে সফলতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
তার এই ডিগ্রী অর্জনে উখিয়ার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বন্ধু বান্ধব এবং আত্মীয়-স্বজনরা ফেসবুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply