সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কাল-পরশু ফল প্রকাশ বেসরকারি শিক্ষক নিয়োগের 

কাল-পরশু ফল প্রকাশ বেসরকারি শিক্ষক নিয়োগের 

সিএনটি ডেস্ক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফলাফল আগামীকাল মঙ্গলবার অথবা বুধবার প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পরবর্তী এক মাসের মধ্যে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নির্দেশনা দেয়া হবে।
সোমবার এনটিআরসিএর আপিল শুনানি শেষে এসব কথা জানান এনটিআরসএর সচিব এটিএম মাহবুব উল করিম।
শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটের পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব ড. এ.টি.এম. মাহবুব-উল করিম বলেন, ‘আদালতের রায় আমাদের পক্ষে এসেছে। এখন আর ৫৪ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বাধা রইল না। নিয়ম মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদিত শূন্য আসনে শিক্ষক নিয়োগ দেয়া হবে।’

সচিব আরও বলেন, ‘গত একমাস আগে নিয়োগের আবেদন কার্যক্রম শেষ হয়েছে। ফল প্রকাশসহ পরবর্তী সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। মঙ্গলবার রাতে অথবা বুধবার দুপুরের মধ্যে আবেদনকারী শিক্ষকদের মধ্যে মেধা তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। এনটিআরসিএর ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।’

এক প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে অন্যান্য সময়ে যোগদানের জন্য ১৫ দিন সময় দেয়া হলেও এবার তা এক মাস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার কোনো মেরিট লিস্ট থাকছে না বলে নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান না করলে সে পদটি শূন্য থাকবে।’

পরবর্তী নিয়োগে সেসব শূন্যপদে নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে রিটকারী আড়াই হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করতে হাইকোর্টের রায় বাতিল করে দিল আপিল বিভাগ। ফলে আইন অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে আর কোন বাধা নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএর।

সোমবার এনটিআরসিএর বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

গতকাল রোববার এনটিআরসিএ কর্তৃক ১-১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারীদের নিয়োগের সুপারিশের বিরুদ্ধে আপিলের শুনানি হয়। ওইদিন রিটকারী আড়াই হাজার জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের আদেশ স্থগিত চেয়ে এনটিআরসিএর করা আপিলের শুনানির কথা ছিল। আদালত আজ সোমবার এ আদেশ দেন।

এর আগে গত ২২ জুন রিটকারী আড়াই হাজার জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের আদেশ স্থগিত না করে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM