কাইসার সিকদার।।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ও উত্তর কৈয়ারবিল ইউনিয়নে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো, দক্ষিণ ধূরুং ইউনিয়নের বৈদ্যারপাড়ার কামাল হোসেনের পুত্র রিফাত (৪), একই ইউনিয়নের আশার হাজীর পাড়া সাদ্দাম হোসেনের কন্যা জান্নাতুল মাওয়া (১), উত্তর কৈয়ারবিল ইউনিয়নের হামিদুল হাসানের কন্যা সুমাইয়া (৩)।
শুক্রবার (১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক স্থানে শিশুগুলোর মৃত্যু হয়।
স্বজনরা জানান, এ শিশুগুলো খেলা করতে গিয়ে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাদেরকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও জাহাঙ্গীর আলম পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply