সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় ‘প্রিমিয়ার ফুটবল লীগ’র শুভ উদ্বোধন 

কুতুবদিয়ায় ‘প্রিমিয়ার ফুটবল লীগ’র শুভ উদ্বোধন 

ক্রীড়া প্রতিবেদক।।
“ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল- মাদক ছেড়ে, মাঠে চল” স্লোগানকে ধারণ করে কুতুব ব্রাদার্স ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রিমিয়ার ফুটবল লীগ (৪র্থ প্রয়াস-২১ইং) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) বিকাল ৪ টার দিকে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের সমাগমে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ সমুদ্র সৈকতে প্রিমিয়ার ফুটবল লীগের শুভ উদ্বোধন হয়েছে।
কুতুব ব্রাদাস ইউনিয়ন’র চেয়ারম্যান মিজবাহুর রহমান তুহিনের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক বাবু বিমল কান্তি শীল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বড়ঘোপ ২নং ওয়ার্ডের সাবেক এমইউপি আকতার হোসেন, কুতুবদিয়া থানার সাব ইন্সপেক্টর রায়হান উদ্দীন ও নেয়ামত উল্লাহ, কুতুব ব্রাদাস ইউনিয়নের উপদেষ্টা হোসাইন আল মারুফ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান সুজন, প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন, সদস্য মোঃ আমিন উল্লাহ ও মোঃ মোজাহিদুল ইসলাম।এছাড়া, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফোরকান, কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইয়াছিন ও কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর হায়দার জানান, মাদকমুক্ত সমাজ ও দেশগঠনে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই এই আয়োজনের দীর্ঘ সফলতা কামনা করছি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে কুতুবদিয়া থানা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই। তাই মাদক সংশ্লিষ্ট বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেলে সরাসরি ওসিকে জানানোর অনুরোধ জানান। সেই সাথে তথ্য দাতার নাম-ঠিকানা গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এছাড়া, কুতুব ব্রাদাস ইউনিয়ন কর্তৃক আজকের ‘প্রিমিয়ার ফুটবল লীগ’ এর যে আয়োজন, তা সত্যি প্রশংসার দাবিদার উল্লেখ করে আয়োজক পক্ষকে ধন্যবাদ জানান ওসি। একইসাথে কুতুবদিয়ার আপামর ক্রীড়ামোদী দর্শক ভাইদেরও খেলা উপভোগ করতে আমন্ত্রণ জানান তিনি।
এদিকে, মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র বনাম বসুন্ধরা কিংস’র মধ্যে উদ্বোধনী খেলাটি চললেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে। টান টান উত্তেজনাপুর্ণ খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মোঃ মামুন এবং লাইন্সম্যানের দায়িত্বপালন করেন মুজাহিদ ও ওমর ফারুক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM