সোমবার, ০১ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
কুতুবদিয়া প্রতিনিধি।।
কুতুবদিয়ার ২নং দক্ষিণ ধূরুং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক, বাল্যবিবাহ, দস্যুতা রোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার ২৪অক্টোবর বিকেল তিনটায় ধূরুং আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়৷
দক্ষিণ ধূরুং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ জানে আলম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক সাংবাদিক কাইছার সিকদার, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, কুতুবদিয়া থানার সহকারি পুলিশ পরিদর্শক ছৈয়দ শফিউল করিম, মাস্টার ছরওয়ার আলম সিকদার, মাস্টার মুস্তান, ৬নং ওয়ার্ড়ের ইউপি সদস্য হুমায়ুন কবির বাদশা প্রমুখ৷
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ ধূরুং ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্যগন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ, স্থানীয় আপামর জনসাধারণ৷
সভার শুরুতে পবিত্র কোরআন থেকব তেলাওয়াত করেন মৌলবি শফিউল আলম নুরী ও সভা সঞ্চালনা করেন দক্ষিণ ধুরুং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মোঃ আলম৷
সভায় বক্তারা বলেন, কুতুবদিয়ায় দস্যুতা, মাদক, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সদস্যদের সাথে নিয়ে থানা পুলিশের কার্যক্রম আরো গতিশীল ও সমন্বিত করবে৷ যেকোন অপরাধ সমাজের গোড়া থেকে দমন করতে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা রাখবে৷ জলদস্যুতার লাগাম টানতে যেমন সক্ষম হয়েছি ঠিক তেমনি কমিউনিটি পুলিশিং এর সহায়তায় মাদক কারবারিদের প্রতিহত করা হবে বলে
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার জানান, তিনি আরো বলেন প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী কুতুবদিয়ায় ও মাদকের জিরো টলারেন্স ঘোষনা করা হল৷ অপরাধ দমনে সকল স্থরের সচেতন মানুষকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি৷
Leave a Reply