সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ৮ ছাত্রলীগ নেতা বিদেশ যাত্রা 

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ৮ ছাত্রলীগ নেতা বিদেশ যাত্রা 

সিএনটি ডেস্ক।।

কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ চার নেতাসহ বর্তমান কমিটির আট নেতা আজ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলের সদস্য হয়ে বিদেশ যাচ্ছেন। তারা সফরকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ফ্রেইম ওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেইঞ্জের ২৬তম বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ করবেন।

এছাড়া ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরপর ১০ নভেম্বর থেকে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইস ফর দ্য ক্রিয়েটিভ ইকোনোমি পুরস্কার প্রদান অনুষ্ঠান ও ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী উদযাপনের উচ্চপর্যায়ের সভায় লন্ডন ও ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে ১৪ নভেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।

জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক আগামীকাল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলের সদস্য হয়ে বিদেশ সফরে যাচ্ছেন।

আট নেতা হচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন,ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ।

তাদের বিদেশ সফরকালে কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর  ও দক্ষিনে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করবেন স্ব স্ব ইউনিটে সিরিয়ালে এক নম্বরে থাকা সহ-সভাপতি ও যুগ্ম-সাধারন সম্পাদক। কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বর্তমান কমিটির সিরিয়াল অনুসারে এক নম্বরে থাকা সহ-সভাপতি রেজাউল করিম সুমন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করবেন সিরিয়াল অনুসারে এক নম্বরে থাকা যুগ্ম-সাধারন সম্পাদক প্রদীপ চৌধুরী।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বর্তমান কমিটির সিরিয়াল অনুসারে এক নম্বরে থাকা সহ-সভাপতি আকাশ চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করবেন সিরিয়ালে এক নম্বরে থাকা যুগ্ম-সাধারন সম্পাদক সোহানুর রহমান সোহান।

একইভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দায়িত্বও পালন করবেন সিরিয়ালে এক নম্বরে থাকা সহ-সভাপতি ও যুগ্ম-সাধারন সম্পাদক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM