সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ৩২ কেজি ওজনের এক কালো কোপা মাছ বিক্রি হলো ১০ লাখ টাকায়

টেকনাফে ৩২ কেজি ওজনের এক কালো কোপা মাছ বিক্রি হলো ১০ লাখ টাকায়

মুহাম্মদ জুবাইর।।
 টেকনাফে সালেহ আহমদের বোটের জালে ধরা পড়েছে ৩২কেজি ২০০গ্রাম ওজনের একটি কালো পোপা মাছ। মাছটি বিক্রি হয়েছে ১০লাখ টাকায়। চট্টগ্রামের ভাষায় এটি ‘কালা পোপা’ নামে পরিচিত।
শনিবার (১৩নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার কায়ুকখালী ঘাটে সৈয়দ আলমের ফিশারীতে মাছ ধরা ট্রলারটি ৩২কেজি ২০০গ্রাম ওজনের কালো পোপা একটি, ৪০টি রাঙা চৈ ও চারটি সামুদ্রিক কোরালসহ নিয়ে ভিড়ে।
জানা যায়, বুধবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার সালেহ আহমেদের মালিকানাধীন ট্রলারে হোসেন মাঝির নেতৃত্বে ৯জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। শনিবার ভোরে কালা পোপা মাছটি জালে আটকা পড়লে জেলেরা ট্রলারের মালিক সালেহ আহমদকে বিষয়টি জানান। তিনি তাঁদের টেকনাফে চলে আসতে বলেন।
ট্রলার মালিক সালেহ আহমদ বলেন, ৩২কেজি ২০০গ্রাম ওজনের কালো পোয়া মাছটি বিক্রির জন্য দাম হাঁকায় ১৪লাখ টাকা। পরে মাছটি কক্সবাজারের নুনিয়াছড়া মৎস্য ব্যবসায়ী সুলতান আহমদ ১০লাখ টাকায় ক্রয় করেন। মাছটি পুরুষ জাতের হওয়ায় বেশি দামে বিক্রি করতে পেরে জেলেরা খুবই আনন্দিত।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো.
দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরে ৩২কেজি ওজনের বড় পোপা মাছটি ধরা পড়ার খবর তিনি শুনেছেন। সাধারণত এত বড় পোপা মাছ ধরা পড়ে না। পোপা মাছের বায়ুথলি বা এয়ার ব্লাডারের কারণে মাছটির মূল্য বেশি। মাছটির বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হয়, এ জন্য এত দাম বলে তিনি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM