সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় রিক এনজিও সংস্থার এক কর্মচারির ঝুলন্ত লাশ উদ্ধার 

কুতুবদিয়ায় রিক এনজিও সংস্থার এক কর্মচারির ঝুলন্ত লাশ উদ্ধার 

কাইছার সিকদার।।
কক্সবাজারের কুতুবদিয়ায় রিক এনজিও সংস্থার কর্মচারি ওয়ালী ফায়সাল (২৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
নিহত ওয়ালী ফায়সাল চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানাধীন উথুলী এলাকার মো.সোনা মিয়া ও জাহানারা বেগমের ছেলে বলে থানা সুত্রে জানা গেছে ৷
তবে তার বায়োডাটা থেকে তার বর্তমান ঠিকানা মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন পলাশ পুরের বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯জুন) সাড়ে নয়টার দিকে  বড়ঘোপ বায়তুশ শরফ সড়কের মির কাশেমের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে৷
রিকের কর্মচারি সিরাজুল মোস্তফা জানান, একই বাসায় আমিও থাকতাম। আমি সাড়ে ৮টার দিকে অফিসে চলে যাই। এরপর আনুমানিক সাড়ে ৯টার দিকে এই ঘটে থাকতে পারে বলে ধারণা করেন তিনি। তবে কি কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না।
তিনি আরো জানান,  ৫ জুন থেকে ওয়ালী ফায়সাল কুতুবদিয়া উপজেলা রিক অফিসে যোগদান করেন এবং বায়তুশ শরফ সড়কের রুপিয়া নিবাসের একটি রুমে বসবাস করে আসছিলেন।
কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার জানান, প্রাথমিক সুরতহাল অনুযায়ী মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। পারিবারিক কোন দ্বন্দের জেরে কারো সাথে মনোমালিন্যের কারণে গলায় ফাঁস লাগিয়ে এই আত্মহত্যা করছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM