সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
কাইসার সিকদার।।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু তাফসির উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাহালিয়া পাড়া শাহজানের ছেলে।
সোমবার (২২ নভেম্বর ) দুপুরে ১২টায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আতাউল্লাহ মেম্বার।
তিনি বলেন, দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলতে খেলতে পরিবারের লোকজনের অগোচরে শিশু তাফসির বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে বাড়ির কোথাও দেখতে না পেয়ে স্বজনরা তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
তাৎক্ষণিক পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাফসীরকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply