সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় টেকনাফ পৌরসভার  মেয়র হলেন মোহাম্মদ ইসলাম 

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় টেকনাফ পৌরসভার  মেয়র হলেন মোহাম্মদ ইসলাম 

মুহাম্মদ জুবাইর।।

মোহাম্মদ ইসলামকে টেকনাফ পৌরসভার মেয়র পদে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ছিলেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) মোহাম্মদ ইসলাম মেয়র পদে একক প্রার্থী হওয়ায় প্রতীক বরাদ্দের দিনে টেকনাফ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

 

মোহাম্মদ ইসলাম তৃতীয়বারের মতো টেকনাফ পৌরসভার মেয়র নির্বাচিত হলেন। মোহাম্মদ ইসলাম কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদি’র চাচা।টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মরহুম সুলতান আহমদ এর পুত্র।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি’র ভাই আবদুস শুক্কুর এবং মোহাম্মদ ইসমাইল এর মনোনয়নপত্র গত ২৯ নভেম্বর বাছাইতে বাতিল হয়ে যায়। এই ২ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপীল করেও তাদের প্রার্থীতা ফিরে পাননি। অপর মেয়র প্রার্থী জাতীয় পার্টির মোহাম্মদ শাহজাহান গত ৬ ডিসেম্বর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় একক মেয়র প্রার্থী হিসাবে মোহাম্মদ ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

উল্লেখ্য, টেকনাফ পৌরসভা নির্বাচনে মোট ১৬ হাজার ৮৬ জন ভোটার রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM